[email protected] রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬
২৫শে মাঘ ১৪৩২

রমজানে নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট: ০৫ মার্চ ২০২৪ ৪:৪৮ পিএম

ফাইল ছবি

রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস ও আদালতের কার্যক্রমের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

আদালতের সময়সূচিতে বলা হয়েছে, রমজান মাসজুড়ে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

আর অফিসের সময়সূচিতে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

রমজানে নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪ ১৬:০৩ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর