[email protected] বুধবার, ২৫শে মার্চ ২০২৬
১১ই চৈত্র ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১১:০৩ এএম
আপডেট: ২০ মার্চ ২০২৪ ১১:৫৭ এএম

ফাইল ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (১৬ মার্চ) ভোরে অভিযান চালিয়ে ওই অভিবাসীদের আটক করা হয়। দেশটির পেরাক রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে জানান, পেরাক বার্চাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।

এর মধ্যে ১৫৮ জনকে বৈধ ভিসা ছাড়াই দেশটিতে বসবাস এবং তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম করায় আটক করা হয়। বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক আছেন।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১১:০৩ এএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর